1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ।

মোঃ জাকারিয়া হোসেন শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১২০ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:

(২১শে জানুয়ারি-২০২৫ইং) মঙ্গলবার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর ক্যাম্পাস-৩ এর সামনে বেলা ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন শুরু করে। পরে বগুড়া নগরবাড়ি মহাসড়কে শিক্ষার্থীরা জটলা সৃষ্টি করে বিক্ষোভ করতে থাকে। এসময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা মহাসড়কের উপরে বসে অবরোধ সৃষ্টি করে।

অবরোধের ফলে বগুড়া নগরবাড়ি মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এসময় যাত্রীদের ব্যাপক দুর্ভোগে পরতে হয়। অনেক যাত্রী বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে র‌ওনা হয়। অবরোধে প্রায় ৪ ঘন্টা স্থবির থাকে শতশত দুর পাল্লার যানবাহন, পন্যবাহী ট্রাক, জ্বালানি তৈলবাহী ট্যাংক লরি সহ সকল প্রকার যানবাহন।

বেলা ৩টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি প্রতিনিধি দল আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনার চেষ্টা করেও ব্যার্থ হন। পরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হাসান তালুকদার উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন।

এসময় ভিসি ড. এস‌ এম হাসান তালুকদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের দাবির সাথে আমি সহমত পোষণ করছি। ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে স্থায়ী ক্যাম্পাসের প্রস্তাবনা আগামী ২৮ জানুয়ারি মন্ত্রনালয়ে উত্থাপিত হ‌ওয়ার কথা। যদি দাবি পূরণ না হয় তাহলে আমিও তোমাদের সাথে আন্দোলন করবো।
বিকাল সাড়ে ৪টায় শিক্ষার্থীরা মহাসড়ক থেকে উঠে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park