1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন।

মো: জাকারিয়া হোসেন শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

মো: জাকারিয়া হোসেন
শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:

আজ ১৬ ডিসেম্বর (সোমবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে কর্মসূচির প্রথম পর্বে সকাল ৯.৩০ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এ জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় উপাচার্য ড. এস. এম. হাসান তালুকদার। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যবৃন্দ গার্ড অব অনার প্রদান করেন। এরপর এক বিজয় র‍্যালি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ হতে শুরু হয়, এসময় র‌্যালিটি স্থানীয় রবীন্দ্র কাছারি বাড়ি হয়ে শাহজাদপুর শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ স্থাপিত শহিদ বেদিতে পুষ্পস্তবক প্রদান করে, অতঃপর মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার বলেন, আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সামনের দিনগুলোতে অগ্রসর হতে হবে তবেই আমরা বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সক্ষম হবো। এক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার নিমিত্তে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। গণমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার নিমিত্তে প্রয়োজনীয় সংস্কারের উপর গুরুত্ব আরোপ করে ভাইস- চ্যান্সেলর মহোদয় বলেন- শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করার পাশাপাশি নিজেদেরকে সৎ চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মহান বিজয় দিবসে সকল ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক বৈষম্যহীন উন্নত বাংলাদেশ বিনির্মাণ করাই হোক আমাদের প্রত্যয়।

এরপর দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় পর্বে অ্যাকাডেমিক ভবন-৩ এর প্রাঙ্গনে বিকাল ৩.৩০ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার এর সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া এবং আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। এছাড়াও বাংলা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ মাইনুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জনাব জান্নাতুল মাওয়া মুন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জনাব বিজন কুমার, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান জনাব নুসরাত জাহান, সংগীত বিভাগের চেয়ারম্যান জনাব ইয়াতসিংহ শুভ এবং প্রক্টরিয়াল বডির সমন্বয়ক জনাব নজরুল ইসলাম বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ে র শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park