1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যৌথ অভিযানে মাদক কারবারি নিহত, আটক ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

যৌথ অভিযানে মাদক কারবারি নিহত, আটক ১

শাহিন আলম টেকনাফ //
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৯ বার পঠিত

শাহিন আলম টেকনাফ //

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীরদ্বীপে কোস্টগার্ড ও র‌্যাবের যৌথ অ‌ভিযা‌ন চালিয়ে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারী আটক। অভিযান চলাকালীন মাদক পাচারকারী আব্দুস সবি (৫০) মারা যায়। তিনি শাহপরীরদ্বীপ ডাঙ্গর পাড়া এলাকার বাসিন্দার সৈয়দের ছেলে আব্দুস সবি (৫০)।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক বলেন, ১ ফ্রেব্রুয়ারি শনিবার ১১ টায় গোপন সংবা‌দে জানতে পারি টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া এলাকা দিয়ে এক‌টি মাদকের বড় চালান বাংলা‌দে‌শে প্রবেশ করবে। এমন সংবাদে বিসিজি আউটপোস্ট শাহপরীরদ্বীপ ও র‍্যাব-১৫ সিপিসি-১ এর যৌথ শাহপরী দ্বীপ পশ্চিম পাড়া সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড টহল দল বোটটি‌কে থামার জন‌্য সং‌কেত দেয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বো‌টে অবস্থানরত ৫ জন ইয়াবা পাচারকারী সমুদ্রে লাফ দেয়। কোস্টগার্ড আভিযানিক দল ২ জন ইয়াবা পাচারকারীকে সমুদ্র থেকে উদ্ধার করা হয়। বাকি ৩ জন শাহপরী দ্বীপ বে‌রিবাঁধ এলাকা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে‌ বোট থেকে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আটককৃত মাদক পাচারকারী হল, টেকনাফের শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকার বাসিন্দার আব্দুস জব্বারের ছেলে মুহাম্মদ তুহিন (২০)।উদ্ধারকৃত ২ জন পাচারকারী হ‌তে আব্দুস সবি (৫০) পানিতে ডুবে যায়। ১৫ মিনিট উদ্ধার অভিযান শেষে মাদক কারবারি আব্দুস সবিকে অচেতন অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দীর্ঘ চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, জব্দকৃত ইয়াবা ও আটককৃত আসামি‌র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানার হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park