1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যুদ্ধবিরতিতে রাজি হয়ে গিয়েছে ভারত এবং পাকিস্তান'! দু'পক্ষের 'বাস্তবজ্ঞান'কে স্বাগত জানিয়ে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

যুদ্ধবিরতিতে রাজি হয়ে গিয়েছে ভারত এবং পাকিস্তান’! দু’পক্ষের ‘বাস্তবজ্ঞান’কে স্বাগত জানিয়ে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৮৭ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী: দিল্লী:-বিশ্ব রাজনীতিতে চাঞ্চল্যকর মোড়! অবশেষে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত এবং পাকিস্তান। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক ঘোষণা করেন।

নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প লেখেন, “আমেরিকার মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, যে ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।”

ট্রাম্প আরও বলেন, “বাস্তবজ্ঞান এবং অসাধারণ বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করার জন্য দুই দেশকে অভিনন্দন। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ!”

দীর্ঘদিন ধরেই সীমান্ত উত্তেজনা, সেনা হানাহানি ও কূটনৈতিক চাপের মধ্যে দিয়ে চলছিল দুই দেশের সম্পর্ক। এই ঘোষণার ফলে বহুদিন পর একটানা উত্তেজনার ক্লান্তি থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলছে আন্তর্জাতিক মহল।

বিশ্লেষকদের মতে, এই চুক্তি কার্যকর হলে উপমহাদেশে শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ হতে পারে। তবে, চুক্তির বাস্তবায়ন ও পরবর্তী পদক্ষেপগুলি কেমন হবে, তা এখন সকলের কৌতূহলের বিষয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park