
তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় ১০ গ্রাম হেরোইনসহ আবুল বাদশা নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জানা যায়, গত ৩ জুন রাত প্রায় ১২টার দিকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শম্ভুগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আবুল বাদশার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
শম্ভুগঞ্জ এলাকায় মাদকের ডিলার হিসেবে পরিচিত আবুল বাদশা। তার কাছ থেকেই পাইকারি ধরে হেরোইন, ইযাবা কিনেনিয়ে ব্যবসায়ীরান খুচরা বাজারে বিক্রি করে বলে জানা যায় । সুত্রমতে জানা যায় সে বোররচর, পরানগঞ্জ, সিরতা চর ইশ্বরদিয়া, চর গোবিন্দপুর, চর নিলক্ষীয়া ইউনিয়নে আবুল বাদশা হেরোইনের ব্যবসা পাইকারী বিক্রি করে আসছে। বাদশা গ্রেফতারে এলাকার সাধারন মানুষ খুশী – তারা দাবী করেন এলাকার আরো মাদক ব্যবসায়ী রয়েছে তাদের কে গ্রেফতার করার জন্য গোয়েন্দা শাখার প্রতি দাবী তুলেছেন।