1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মোহনপুরে সংখ্যালঘুর ফসলি জমিতে জোর করে পুকুর খননের অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

মোহনপুরে সংখ্যালঘুর ফসলি জমিতে জোর করে পুকুর খননের অভিযোগ

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৫২ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশশাহীর মোহনপুর উপজেলার কয়েকটি মোজায় পুকুর খননে নিষেধজ্ঞা থাকলেও জোর করে ফসলি জমিতে খনন করা হচ্ছে পুকুর। ক্ষমতার দাপট দেখিয়ে জোর করে পুকুর খনন করায় অসহায় হয়ে পড়েছেন কৃষকরা। উপায় না পেয়ে মোহনপুরের কৃষকরা প্রতিকার চেয়ে রাজশাহী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বাদেজোল গ্রামের সখ্যালঘু স্থায়ী বাসিন্দা অশোক সরকার, রবিদন্দ্রনাথ সরকার ফনিন্দ্রনাথ সরকারসহ ১০ জন কৃষক একই গ্রামের কাউসার আলী আ: সালাম এনামুল হক, আব্দুর রহমান, আব্দুর রশিদসহ ২৩ জনজন কৃষক পৃথক পৃথক ভাবে লিখিত ভাবে আবেদন করেছেন। রোববার কৃষকরা এ অভিযোগ দেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, জেলা রাজশাহীর মোহনপুর উপজেলার ধূরইল ইউনিয়নের বাদেজোল গ্রামের এলাকাধীন স্থানীয় বাসিন্দা।

ধুরইল মৌজায় জে,এল নং ৯৫, বিলপালশা মৌজার জে,এল নং ৯৫ ধানী জমিতে পাকা ধান অবস্থায় ধূরইল গ্রামের জয়নাল ছেলে সুজন রাতের অন্ধকারে জোর করে ১১০ বিঘা জমিতে স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতার দাপটে কৃষকদের সাথে সাথে কোন প্রকার আলোচনা ছাড়াই স্থানীয় মাদকাশক্ত কিশোর গ্যাং বাহিনী নিয়ে কথিত সাংবাদিক ভেকু ভাড়া নিয়ে ওই মৌজায় ১১০বিঘা ৩/২ ফসলী জমিতে পুকুর খনন করছে।

যেখানে পুকুর খনন করা হলে জলাবদ্ধতার কারণে এলাকার প্রধান অর্থকরী ফসল পান বরজ, বিভিন্ন ফসলী জমি, বসত বাড়ী ও জনসাধারণের চলাচলে বিরুপ প্রভাব পড়বে। । পুকুর খননে বাধা দিতে গেলে সুজন কিশোর গ্যাং বাহিনী দিয়ে হাত, পা ভাঙ্গাসহ খুন জখমের হুমকি প্রদর্শন করা হচ্ছে। এই কিশোর গ্যাং সদস্যদের দিয়ে বিভিন্ন সময় এলাকার লোকজনকে রক্তপাত ও জখম করে। এই বাহিনীর বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। কৃষক আঃ সালাম,ফনিদ্রনাথ সরকার বলেন বিল পালশা মৌজা দাগ নং-৩৮,৪০,১৮,৩৯,৯৯,২০৪,৮০.২০৫,২০৫,৮০৮০,২০১,১৫৩,১৫৪ মোট ১১০ বিঘা জমিতে পুকুর খনন করলে সারা বছরে ধান উৎপন্ন বন্ধ হয়ে যাবে এবং পরিবার পরিজন নিয়ে অধহারে অনাহারে দিনপাত করতে হবে। তাই অবৈধপুকুর খনন বন্ধ সহ যেটুকু খনন করা হয়েছে তা পূরণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা সাথে জানান, অভিযোগের বিষয়টি
তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার অভিযোগ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park