1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মোহনপুরে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

মোহনপুরে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও মানববন্ধন

আকতারুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ বার পঠিত

আকতারুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

রাজশাহী, মোহনপুরে ডাসকো ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন, বিএমজেড ও নেটজ্ বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায়, নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্পের আওতায় জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযানের শেষ দিন বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও মানববন্ধন করা হয়।
‘নারী – কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান এর সমাপ্তি হয়, এরই ধারাবাহিকতায় অদ্য ১০ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ মঙ্গলবার বিকেলে মৌগাছী দক্ষিনপাড়া গ্রামে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে আলচনাসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নারীর প্রতি সংঘটিত সকল নির্যাতন নির্মূল করার প্রত্যয়ে পরিবার কমিউনিটি, সমাজ ও রাষ্ট্রের সকল স্তরের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৬ দিন ব্যাপি প্রচারাভিযান এর সমাপ্তি হয়।
নারী ও কন্যাশিশুর যে কোনো নির্যাতন বন্ধে সোচ্চার ভূমিকা পালন করা, নারীর প্রতি আচরণে শ্রদ্ধাশীল, ন্যায়পরায়ন ও যত্নশীল হওয়া, পরিবারের মেয়ে ও ছেলে উভয় সন্তানের শিক্ষা ও অন্যান্য প্রয়োজনের প্রতি সমান মনোযোগী হওয়া, ১৮ বছরের আগে কন্যা ও ২১ বছরের আগে পুত্র সন্তানকে বিয়ে না দেওয়া এবং অন্যকেও এ ধরনের অপরাধ থেকে বিরত রাখা, নির্যাতনের শিকার নারীর কথা শুনা, তার পাশে থাকা ও সহযোগীতা করা বিষয়ে আলোচনা করা হয় এবং বিশ্ব মানবাধিকার দিবস উদযাপনের মধ্য দিয়ে ১৬ দিনের প্রচারাভিযানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park