1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মৃত্যু যন্ত্রণায় হাসপাতালের বেডে কাতরাচ্ছে চারঘাটের ঝিলিক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

মৃত্যু যন্ত্রণায় হাসপাতালের বেডে কাতরাচ্ছে চারঘাটের ঝিলিক

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

মৃত্যু যন্ত্রণায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) বেডে কাতরাচ্ছে ঝিলিক (১২)। ঝিলিক রাজশাহীর চারঘাট উপজেলার পূর্ব ঝিকরা গ্রামের ইমদাদুল হকের মেয়ে। (১৮ মার্চ) মঙ্গলবার বিকেলে রান্না করতে গিয়ে অসাবধানতা বসতঃ ওড়নায় আগুন ধরে যায়। তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসলে দেখে এক পর্যায়ে পুরো শরীরে আগুন লেগে দগ্ধ হয়ে যায় ঝিলিকের।

স্থানীয় লোকজন দৌড়ে এসে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকা জনক দেখে ডাক্তাররা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে ঝিলিক রামেক হাসপাতালের ২৯ নং ওয়ার্ডের ১৯ নং বেডে শুয়ে কাতরাচ্ছে।

ঝিলিক ঝিকরা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। বাবা মায়ের ৩ মেয়ের মধ্যে ঝিলিক দ্বিতীয় সন্তান বলে মা শাহানাজ বেগম জানায়।
এদিকে রামেক হাসপাতালের ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

বর্তমানে ঝিলিকের পিতা ইমদাদুল প্যারালাইসিস আক্রান্ত হয়ে পাঁচ বছর যাবত বিছানা গত হয়ে আছেন। যার কারণে ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর মত টাকা তাদের নেই। তাই দেশের বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন করছেন তার পরিবার। এই সাহায্য পেলে ঝিলিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাতে পারবেন বলে তার পরিবার বলেন।

কোন সুহ্নদয় ব্যাক্তি সাহায্য করতে চাইলে এই নাম্বারে ০১৭৫৩৭৮২৭৬৭ পলাশ (বিকাশ/নগদ) পাঠানোর অনুরোধ জানিয়েছন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park