1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎মির্জাপুরে কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

‎মির্জাপুরে কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

‎

 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
‎মির্জাপুরের বাঁশতৈল কাহারতা এলাকায় ফরহাদ মিয়া (৩০) নামের এক কাঠ ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। সে ওই এলাকার বানিজ উদ্দিনের ছেলে। পেশায় একজন কাঠ ব্যবসায়ী। ‎শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সোনালিয়া আবুল মার্কেট বাজারে এই ঘটনাটি ঘটে।
‎
‎স্থানীয় ও পুলিশ জানান, সোনালিয়া আবুল মার্কেট এলাকার ইউসুফ মিয়ার ছেলে মতিয়ার রহমান (৩৫) দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে কাঠ ব্যবসায়ী ফরহাদ মিয়াকে।
‎
‎ফরহাদ মিয়ার ডাকচিতকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত মতিয়ার দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নিহত ফরহাদ মিয়াকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন।
‎
‎ বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park