1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মানবাধিকার দিবসে সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

মানবাধিকার দিবসে সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:

বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর (মঙ্গলবার) সাতক্ষীরা মুন্সিপাড়া আল আমিন ট্রাস্ট মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সাতক্ষীরা জামায়াতের মানবাধিকার বিভাগের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সুবহান মুকুলের সভাপতিত্বে ও শহর জামায়াতের সহকারী সেক্রেটারী এড আবু তালেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ। সভায় অন্যান্যের মধ্যে জেলা শুরা সদস্য এড. আজিজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা অফিস সেক্রেটারী রুহুল আমিন, সদর জামায়াতের কর্মপরিসদ সদস্য আনিছুর রহমান, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস, সাংবাদিক শাহজান মিঠুন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় প্রধান অধ্যাপক ওবায়দুল্লাহ বলেন, কোন মানব রচিত সংবিধান দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়, মানব রচিত মতবাদ শুধু পৃথিবীতে মারামারি, খুনাখুনি অস্ত্রের ঝংকার , দুর্ভিক্ষ এবং বিশৃঙ্খলাই সৃষ্টি করে। এর প্রমান ফিলিস্তিন সিরিয়া আফগানিস্তান কাশ্মীর সহ সর্বশেষ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। অথচ রাসুল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম আল কুরআনের রাজ কায়েমের মাধ্যমেই অশান্ত বিশৃংখল জাতিকে একটি সুন্দর জাতিতে পরিণত করেছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park