1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাছখোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে টিআইবির ও সনাকের সহায়তায় বসল কমিউনিটি অ্যাকশন মিটিং - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

মাছখোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে টিআইবির ও সনাকের সহায়তায় বসল কমিউনিটি অ্যাকশন মিটিং

মাসুদ রানা, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৮ বার পঠিত

মাসুদ রানা, সাতক্ষীরা:

সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা বাজার সংলগ্ন নুরাছপুরে মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষে এক গুরুত্বপূর্ণ কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর বিকাল ৪টায় অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-এর উদ্যোগে এবং সনাক ও টিআইবির সহায়তায় এই সভাটি অনুষ্ঠিত হয়।

এসিজি সমন্বয়ক সোহাগ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সনাক সদস্য রেবেকা সুলতানা, মনিরুজ্জামান মুন্না, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আলামিন হোসেন, আশরাফুল আলম, হাবিবুর রহমান, ইয়েস সদস্যবৃন্দ এবং মাছখোলা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অভিভাবকদের ক্ষোভ ও প্রধান দাবিগুলো
সভায় এলাকার অভিভাবকরা বিদ্যালয়ের বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের প্রধান অভিযোগ ও দাবিগুলোর মধ্যে রয়েছে:
শিক্ষকদের অনুপস্থিতি: শিক্ষকরা সময়মতো ক্লাসে আসেন না এবং রুটিন অনুযায়ী সঠিক সময়ে সঠিক ক্লাস নেন না বলে অভিযোগ করেন অভিভাবকরা।

শিক্ষার্থীদের পঠন-পাঠনে ঘাটতি: শিক্ষকদের উদাসীনতার কারণে তাদের ছেলেমেয়েরা সঠিকভাবে রিডিং পড়তে ও লিখতে পারে না।

যাতায়াতে নিরাপত্তাহীনতা: মাটি বহনকারী ভারী ট্রলির বেপরোয়া চলাচলের কারণে শিক্ষার্থীরা স্কুলে যাতায়াতের সময় চরম নিরাপত্তার অভাব বোধ করছে।
রাস্তা সংস্কার: মূল রাস্তা থেকে স্কুল পর্যন্ত সংযোগ রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানানো হয়।
অবকাঠামোগত উন্নয়ন: বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ উন্নত করতে একটি নতুন ভবন নির্মাণের দাবি উত্থাপন করেন অভিভাবকরা

সভায় অভিভাবকদের বিভিন্ন দাবি ও অভিযোগ শোনার পর টিআইবির সদস্য মনিরুজ্জামান মুন্না বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা, রাস্তা সংস্কার এবং শিক্ষার মানোন্নয়নের বিষয়ে আমরা জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করব।”

স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুমুখী সমস্যাগুলো দূর হবে এবং শিক্ষার অনুকূল পরিবেশ ফিরে আসবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park