
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজার পুজা মান্ডপ দেখতে এসে কক্সবাজার সার্কিট হাউস রোড়ে ছিনতাই হয়েছে নিশান দে নামের মহেশখালীর সন্তান। ছিনতাইকারীরা তার সব কিছু নেওয়ার পরও তার শরীরের ১২-১৩টি ছুরির আঘাত করেছে বলে জানা যায়।
৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে কয়েকজন বন্ধু মিলে শারদীয় দুর্গাপূজার মান্ডপ দেখতে যাওয়ার সময় কক্সবাজার জেলা শহরের সার্কিট হাউস রোড়ে কিছু সংঘবদ্ধ ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইকারীরা তাদের কাছে থাকা অস্ত্র দেখিয়ে নিশান’দের কাছে থাকা মোবাইল, ঘড়ি ও তাদের কাছে থাকা ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা “নিশান দে” কে এলোপাথাড়ি ছুরির আঘাত করে ১২-১৩টি জখম করেছে দ্রুত স্থান ত্যাগ করেছে বলে জানা যায়।
তথ্য মতে, ছিনতাইয়ের শিকার নিশান দে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের হিরন দে এর সন্তান।
আহত অবস্থায় নিশান এর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তার শরীরে ১২-১৩টি জখম সনাক্ত করেন এবং পর্যবেক্ষণের জন্য ওয়ার্ডে প্রেরণ করেন। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান নিশান এর বড় ভাই বাপ্পী।
বাপ্পী বলেন, আমার ছোট ভাই নিশান ও তার বন্ধুদের সাথে মহেশখালী থেকে কক্সবাজার শারদীয় দুর্গাপূজা দেখতে এসে কক্সবাজার সার্কিট হাউস রোডে সংঘবদ্ধ ছিনতাইকারীর কবলে পড়ে। তারা আমার ভাইয়ের সব কিছু নেওয়ার পরও একাধিক ছুরির আঘাত করেছে। বক্তব্য পেশ কালে বলেন, প্রশাসনের কাছে তার ভাইয়ের উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়াও তিনি মহেশখালী থেকে কক্সবাজারে আসা সকল সনাতনীরা ছিনতাইকারীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান।