1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীর রক্ষাকবচ একাধিক প্যারাবন নিধন; ৩০ জনকে আসামি করে বনবিভাগের মামলা। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

মহেশখালীর রক্ষাকবচ একাধিক প্যারাবন নিধন; ৩০ জনকে আসামি করে বনবিভাগের মামলা।

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর সোনাদিয়া উপকূলে প্যারাবন (ম্যাংগ্রোভ বন) নিধনের ঘটনায় আবারও মামলা দায়ের করেছে বন বিভাগ। সর্বশেষ ২ এপ্রিল দায়ের করা এ মামলায় বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের স্থানীয় নেতাসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। তবে অভিযোগ উঠেছে, আগের মতো এবারও প্রকৃত প্রভাবশালী ‘রাঘববোয়ালদের’ আড়ালেই রাখা হয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে মহেশখালীর বিভিন্ন এলাকায় নির্বিচারে প্যারাবন কেটে চিংড়ি ঘের, লবণ চাষ ও দখল কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। হঠাৎ করে মামলা দায়েরকে অনেকে ‘দায়সারা উদ্যোগ’ হিসেবেই দেখছেন সচেতন মহল।

তবে স্থানীয়দের অভিযোগ যারা প্রকৃতপক্ষে বড় পরিসরে প্যারাবন দখল ও ধ্বংসের সঙ্গে জড়িত, তাদের নাম তালিকায় নেই। বরং অনেক ক্ষেত্রে নিরীহ বা প্রান্তিক মানুষকেও আসামি করা হয়েছে।

এনজিও কর্মী ও সাংবাদিক আজিজ সিকদার বলেন, মহেশখালীতে এখন প্যারাবন বলতে কিছুই নেই। প্রশাসন মাঝে মাঝে সাজানো অভিযান চালিয়ে মামলার নাটক করে। কিন্তু বড় বড় রাঘববোয়ালদের নাম বাদ দিয়ে সাধারণ মানুষকে আসামি করা হয়। অনেকেই আছেন, যারা প্যারাবন কাটেননি তাদেরও উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে।

পরিবেশবিদদের মতে, সোনাদিয়া ও আশপাশের উপকূলীয় প্যারাবন একসময় প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও উপকূলীয় ক্ষয় থেকে এলাকা রক্ষা করত। কিন্তু বছরের পর বছর দখল ও নিধনের ফলে এই বনভূমি এখন প্রায় বিলুপ্তির পথে।

সেভ দ্যা মহেশখালী আইল্যান্ড সংগঠনের এক্টিভিস্ট রুহুল আমিন বলেন, মহেশখালীর বনবিভাগ তাদের রুটিন ওয়ার্ক হিসেবে  একটা মামলা করেছে শুনলাম। এরকম মামলা আগেও বহু করেছে। যদিও এই মামলায় স্রেফ চুনোপুঁটিগুলো আছে। বিগ ফিশ কেউ নাই। যারা প্যারাবন কাটে তারা এসব মামলা শাক দিয়ে মরিচ হিসেবেও খায় না। মামলা তামাশা এসব তাদের জন্য ছেলেখেলার বিষয়। টেকসই সমাধান বলতে, সব ঘের (চিংড়ি ঘের) কেটে দিয়ে নতুনভাবে প্যারাবন সৃজন। তারজন্য সরকারের স্পেসিফিক একটি প্রকল্প ঘোষণা করতে হবে। অন্যথায় এসব শাক দিয়ে মাছ ডাকার মতো।

মামলার বিষয়ে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা আইয়ুব আলী জানান, যারা সরাসরি প্যারাবন কাটার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। এর আগেও তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

‘রাঘববোয়াল’ আড়াল করার অভিযোগ তিনি অস্বীকার করে বলেন, “যারা নিয়মিত প্যারাবন কাটছে, তারাই প্রকৃত বড় অপরাধী—তাদেরই আইনের আওতায় আনা হয়েছে।” 

 তবে স্থানীয়দের প্রশ্ন,
মামলা কি সত্যিই প্যারাবন নিধন বন্ধ করতে পারবে?

নাকি আগের মতোই কিছুদিনের আলোচনার পর থেমে যাবে সব?

মহেশখালীর উপকূল আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি প্রাকৃতিক সুরক্ষা ভেঙে পড়ছে, আর আইনি পদক্ষেপ নিয়ে বাড়ছে অনাস্থা। এ অবস্থায় কার্যকর উদ্যোগ না নিলে, ভবিষ্যতে এই অঞ্চল বড় ধরনের পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে পড়তে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park