1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীর ফিশিং ট্রলার ডুবি, ভাসমান ১৪ মাঝি ৯ ঘন্টা পর উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা 

মহেশখালীর ফিশিং ট্রলার ডুবি, ভাসমান ১৪ মাঝি ৯ ঘন্টা পর উদ্ধার

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

 

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া মহেশখালীর এফবি মায়ের দোয়া নামক একটি ফিশিং ট্রলারকে রাতের অন্ধকারে অপর একটি ফিশিং ট্রলার ধাক্কা দিলে এফবি মায়ের দোয়া গভীর সাগরে ডুবে যায়।

১০ সেপ্টেম্বর (বুধবার) রাত ১১ টায় মহেশখালীর সোনাদিয়া সংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগরে ৮ (৮ বাম) এলাকায় এ ঘটনা ঘটে। এতে ডুবে যাওয়া ফিশিং ট্রলারের ১৪ মাঝিমাল্লা ট্রলারে থাকা তেলের টাংকি, বয়া ও বিভিন্ন ফ্লুটের সাহায্য নিয়ে দীর্ঘ ৯ ঘণ্টা ধরে সাগরে ভাসতে থাকে।

পরে ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে সাগরে মাছ ধরার দক্ষিণ হাতিয়ার অপর একটি ট্রলার তাদের দেখতে পেয়ে উদ্ধার করে।  ১২ সেপ্টেম্বর (শুক্রবার) ভোরে কক্সবাজারের অপর একটি ট্রলারের মাধ্যমে তারা মহেশখালী দ্বীপে ফিরে আসে।

ডুবে যাওয়া ফিশিং ট্রলারের মালিক মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত আশরাফ মিয়ার পুত্র জালাল মিয়া বহদ্দার জানান, তার ৫২ অশ্ব শক্তি সম্পন্ন এফবি মায়ের দোয়া ফিশিং ট্রলারটির মাঝি আব্দুস সালামসহ ১৪ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়।

বুধবার রাত ১১টায় ডাকাতের বোট সন্দেহ করে চিকন জালের অপর একটি ট্রলার ইচ্ছাকৃতভাবে সেটিকে ধাক্কা দিয়ে আমার ট্রলারটিকে ডুবিয়ে দেয়। এ সময় ট্রলারটির তক্তা ভেঙ্গে পানি ঢুকে পুরোপুরি ডুবে গেলে মাঝিমাল্লারা বয়া, টাংকি ও ফ্লুট নিয়ে জীবন বাঁচাতে সাগরে ঝাঁপ দিয়ে সাগরে ভাসতে থাকে।

তারা দীর্ঘ ৯ ঘণ্টা ভাসার পর পরদিন বৃহস্পতিবার দক্ষিণ হাতিয়ার মাছ ধরারত একটি ট্রলার তাদেরকে উদ্ধার করে। বৃহস্পতিবার জেলেদেরকে কক্সবাজারের একটি ট্রলারে তুলে দিলে আজ শুক্রবার ভোরে তারা কক্সবাজার ফিশারীঘাট পৌঁছে।

ক্ষতিগ্রস্ত ট্রলার মালিক জালাল মিয়া বহদ্দার জানান, তিনি একজন ছোটখাটো ফিশিং ট্রলার ব্যবসায়ী। ধার দেনা করে ৫০ লক্ষ টাকা ব্যয়ে একমাত্র মায়ের দোয়া নামক ট্রলারটি তৈরি করে সাগরে পাঠিয়েছিলেন। এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় ট্রলারটি হারিয়ে তিনি পঞ্চাশ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park