1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে সাংবাদিক পারভেজের পিতার উপর সন্ত্রাসী হামলা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩

মহেশখালীতে সাংবাদিক পারভেজের পিতার উপর সন্ত্রাসী হামলা

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

 

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আবুল বশর পারভেজের পিতা আব্দুল নবী সওদাগর (৮৫) এর উপর একদল সন্ত্রাসী পরিকল্পিত হামলা করেছে।

১৯ সেপ্টেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর মসজিদ থেকে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে মহেশখালী উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

এলাকায় মাদক ব্যবসায় স্থানীয় মুসল্লীরা বাধা সৃষ্টি করায় ঐ এলাকায় একটি সংঘবদ্ধ মাদকচক্র পূর্ব থেকে এলাকার প্রবীণ মুরব্বি ও মুসল্লী আব্দুল নবী সওদাগরের উপর ক্ষিপ্ত ছিলো। জুমার নামাজের পর বাড়ি ফেরার পথে তিনি দেখতে পান পাশের বাড়ির ছেনুয়ার বেগম(৪৫) নামে এক নারীকে একই এলাকার মাদক কারবারী সিরাজের নেতৃত্বে একদল বখাটে হামলা করতেছিল। এসময় হামলাকারীদের বিরত করতে চান মুসল্লী আব্দুল নবী। এতে কিছু বুঝে উঠার আগেই হামলাকারীরা আব্দুল নবী সওদাগরের উপর হামলা করে। তাকে এলোপাতাড়ি পিটিয়ে ক্ষান্ত না হয়ে এক পর্যায়ে পায়ে ছুরিকাঘাত করে। তার চিৎকারে বড় সন্তান আবু বক্কর দৌঁড়ে এসে বাবাকে বখাটাদের কবল থেকে উদ্ধার করতে চাইলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা বীরদর্পে স্থান ত্যাগ করে। গ্রামবাসী মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশংকা জনক হওয়ার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

পরে রোগীর বার্ধক্যতা ও শারিরীক অবস্থা বিবেচনায় চিকিৎসকেরা তাকে মহেশখালী হাসপাতালে রেখে নিবিড় ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলা ও ট্রমাজনিত কারণে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

এবিষয়ে আহত আব্দুল নবীর সন্তান সাংবাদিক আবুল বশর পারভেজ তার পিতার জন্য দোয়া কামনা করেছোদোন। মহেশখালী থানার ওসি জানিয়েছেন- ঘটনার খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছেন।

এ ঘটনায় মহেশখালীতে কর্মরত সাংবাদিকেরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park