1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে ভাগিনা হত্যার ঘটনায় সেই মামাসহ পাঁচজন পেকুয়া থেকে গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মহেশখালীতে ভাগিনা হত্যার ঘটনায় সেই মামাসহ পাঁচজন পেকুয়া থেকে গ্রেফতার

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১০৭ বার পঠিত

 

মহেশখালী উপজেলার কুতুবজোমে আবুল কাসেম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় খুনে অভিযুক্ত মামা গফুর মিয়া ও তার দুই পুত্রসহ পাঁচজনকে পেকুয়ার উপজেলার উজানটিয়া থেকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।

২৪ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ৪টার দিকে চকরিয়ার উজানটিয়া ইউনিয়নের মধ্যম উজানটিয়ার একটি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গফুর মিয়া ছাড়া গ্রেফতার অন্য চার আসামি হলেন তার পুত্র শাহেদ ও সাজ্জাদ হোসেন এবং গফুর মিয়ার চাচাতো বোন শবে মেহরাজ, মোঃ আলমগীর। মহেশখালী থানার ওসি মোঃ কায়সার হামিদ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান- তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পেকুয়ার উজানটিয়ায় এ খুনের ঘটনায় হওয়া মামলার একাধিক আসামির অবস্থান নিশ্চিত হওয়া যায়। সে মতে মহেশখালী থানার একদল পুলিশ পেকুয়া থানা পুলিশের সহযোগিতা নিয়ে মধ্যম উজানটিয়ার একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে ঘটনায় প্রধান অভিযুক্ত গফুরসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা মহেশখালী থেকে পালিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ওই বাড়িতে অবস্থান নেয়।

গ্রেফতারের পর আসামিদের মহেশখালী থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।

গত বুধবার (২৩ এপ্রিল) টাকার লেনদেনকে কেন্দ্র করে উপজেলার কুতুবজোম ইউনিয়নের কামিতারপাড়ায় মৃত কালা মিয়ার পুত্র আবুল কাসেমকে তার আপন মামা কুপিয়ে হত্যা করে। ঘটনায় অংশ নেন তার তিনপুত্রসহ আরো কয়েকজন। এই ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা আকতার বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park