1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃ'ত্যু!... - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩

মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃ’ত্যু!…

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহির পাড়ায় বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আনিস (২১) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।

২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টার দিকে
অসাবধানতাবশত একটি বিদ্যুতের তারে স্পৃষ্ট হলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন আনিস। পরে বাড়ির মালিক দ্রুত তাকে মহেশখালী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আনিস দক্ষিণ নলবিলা এলাকার নুরুল আলমের ছেলে। হঠাৎ এ মৃত্যুতে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

চিকিৎসকও জানান, আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের সংস্পর্শেই মৃত্যু ঘটেছে। এ দুর্ঘটনা এলাকার মানুষকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে মহেশখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নাজমুল হাসান জানান, বিষয়টি তাদের নজরে আসেনি, তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park