1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদ্যাপন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মহেশখালীতে আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদ্যাপন

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯০ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 

সারা দেশের ন্যায় মহেশখালীতে আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০২৪ইং উদ্যাপিত হয়েছে। এবারের প্রতিবাদের বিষয় ছিল “দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা- গড়বে আগামীর শুদ্ধতা”। 

০৯ ডিসেম্বর (সোমবার) আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মহেশখালী উপজেলা প্রশাসন ও মহেশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন-কক্সবাজার এর সার্বিক সহযোগিতায় উক্ত দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দুদক পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনসহ পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়।

উক্ত অনুষ্ঠানে র‌্যালী ও মানববন্ধন শেষে মহেশখালী উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আশীষ চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভা উপজেলার ঐতিহাসিক বাবু দীঘির পশ্চিম পাশে আগুনের পরশমনি চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভায় উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো: হেদায়েত উল্লাহ, বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রীপুরা, দুদক মহেশখালী উপজেলা কমিটির সাবেক সভাপতি ডাঃ মোঃ ফিরোজ খাঁন, বাংলাদেশ জামায়াত ইসলামির দক্ষিণ শাখার আমির মাষ্টার শামীম ইকবাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রাজেশ খান্না শর্মা সুশীল, দুদক এর মহেশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, সুব্রত দত্ত, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ। 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, আইন শৃংঙ্খলা বাহিনী, স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধিগন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park