1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালী মাতারবাড়ীতে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল টমটম চালকের... - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন

মহেশখালী মাতারবাড়ীতে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল টমটম চালকের…

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ব্যাটারি চালিত টমটম গাড়ীর ব্যাটারীতে চার্জ দিতে গিয়ে গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরা মিয়া (১৬) নামক এক টমটম চালকের মৃত্যু হয়েছে।

২৬ অক্টোবর (রবিবার) সকাল ১১টায় মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ মগডেইল ডেজিবর গ্যারেজে টমটমের (অটো রিক্সা) ব্যাটারি চার্জ দিতে তার সংযুক্ত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গুরা মিয়া দক্ষিণ মগডেইল বিশ্বহাড়ি নামক এলাকার রাজা মিয়ার পুত্র। 

স্থানীয়রা জানায়, দক্ষিণ মগডেইল ডেজিবর গ্যারেজে টমটেমর ব্যাটারি চার্জে দিতে গিয়ে তারে হাত লাগাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে চালক গুরা মিয়া। খবর পেয়ে স্থানীয়রা তাকে বাঁচাতে উদ্ধার করে স্থানীয় নতুন বাজার ডিজিটাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের এএসআই মো. হারুন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চালকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। তদন্ত করে প্রয়োজন অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park