1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভোলায় বিপুল অস্ত্রসহ ৭ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

ভোলায় বিপুল অস্ত্রসহ ৭ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড

স্টাফ রিপোর্টার, রাকিবুল ইসলাম রুবেল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার, রাকিবুল ইসলাম রুবেল

ভোলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী বাহিনীর প্রধান মিজানসহ সাতজনকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন অফিসার) সালাউদ্দিন রশীদ তানভীর বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক সাতজন হলেন মো. মিজানুর রহমান, মো. মিরাজ হোসেন, আবুল কালাম, রাসেল আহমেদ, মো. মামুন, শামসুদ্দিন রহমান এবং সাইফুল মাহমুদ।
এদের মধ্যে মিজানুর রহমান সন্ত্রাসী গ্রুপের প্রধান। তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের কাছে তিনি কল্লাকাটা মিজান নামে পরিচিত।

জানা গেছে, রোববার (১৫ সেপ্টেম্বর) গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে ভোলা সদর উপজেলার চরসামাইয়া এলাকা থেকে অস্ত্রসহ সাতজনকে আটক করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন অফিসার) সালাউদ্দিন রশীদ তানভীর বিষয়টি নিশ্চিত করে বলেন, বেশ কিছুদিন ধরে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে সন্ত্রাসী মিজানুর রহমান মিয়াজীর নেতৃত্বে একটি দুর্ধর্ষ সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণকে জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও জুলুমের মতো কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এ বিষয়ে ভুক্তভোগীরা বিভিন্ন সময়ে কোস্ট গার্ডের কাছে সাহয্য চাইলে তাদের প্রাণনাশের হুমকি দেয়

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১১টা থেকে থেকে সোমবার ভোর পর্যন্ত চরসামাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন মিয়াজির বাড়ি, পালোয়ানের বাড়ি ও মিজি বাড়িতে তল্লাশি চালিয়ে সন্ত্রাসী বাহিনীর প্রধান মিজানুর রহমান মিজান মিয়াজিসহ সাতজনকে ২৫টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। আটক সাতজন ও জব্দকৃত দেশীয় অস্ত্র এবং বিভিন্ন আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park