1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভোমরা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জনি, সাধারণ সম্পাদক জিয়া - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

ভোমরা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জনি, সাধারণ সম্পাদক জিয়া

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকে।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকে।

প্রেসবিজ্ঞপ্তি: দৈনিক স্বাধীনমতের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আহাদুর রহমান জনিকে সভাপতি ও দৈনিক তথ্য ও দৈনিক আজাদ কন্ঠের সাতক্ষীরা জেলা সীমান্ত ব্যুরো প্রধান জিয়াউল ইসলাম জিয়া কে সাধারণ সম্পাদক করে ভোমরা প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে তিন বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়।
ভোমরা প্রেসক্লাবের কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন দেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার একরামুল হোসেন, বাংলাদেশ খবর প্রতিদিনের রিয়াজুল ইসলাম আলম। কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ টিভির হাসানুর রহমান হাসান, সহ সাধারণ সম্পাদক দৈনিক নতুন দিনের মোতালেব সরদার, সাংগঠনিক সম্পাদক সাতক্ষীরা সংবাদের বিশেষ প্রতিনিধি জাকিরুল ইসলাম শরীফ, অর্থ সম্পাদক বর্তমান সাতক্ষীরার আঃ গফ্ফার, দপ্তর সম্পাদক সাপ্তাহিক সূর্যের আলোর আবু বক্কার ছিদ্দিক, প্রচার সম্পাদক মুভি বাংলার জেলা প্রতিনিধি সোহারাফ হোসেন সৌরভ, ধর্মবিষয়ক সম্পাদক বাংলার দূতের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক ঢাকা পোস্ট ও পত্রদূতের ইব্রাহিম খলিল, সংষ্কৃতি বিষয়ক সম্পাদক দৈনিক জনপদের খবর রাজু বিশ্বাস, ক্রীড়া সম্পাদক গ্রামের কন্ঠের আনারুল ইসলাম আনার। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন যুগের বার্তার আমিনুর রহমান ডাবলু, সাতক্ষীরা সংবাদের ইদ্রিস আলী, ভোরের আওয়াজের হাসানুজ্জামান, দৈনিক রানারের স্টাফ রিপোর্টার শেখ ইমরান হোসেন, দৈনিক সাতক্ষীরা নিউজের সাদ্দাম হোসেন, দৈনিক একুশে নিউজের ফয়জুর রহমান রেজা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park