1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভুটান অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবি আতিক মুজাহিদের - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ভুটান অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবি আতিক মুজাহিদের

ভুটান অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবি আতিক মুজাহিদের
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৬২ বার পঠিত

 

  • মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রামে ভুটান অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ। সম্প্রতি বেজার (বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ) মহাপরিচালকের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাক্ষাতে এ দাবি তুলে ধরেন তিনি।

আতিক মুজাহিদ বলেন, “ভুটান অর্থনৈতিক অঞ্চল শুধু কুড়িগ্রামের নয়, গোটা উত্তরাঞ্চলের সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এখন দেখার বিষয়, সরকার এ ব্যাপারে কী ধরনের বাস্তব পদক্ষেপ নেয়। ইন শা আল্লাহ, আমরা স্বপ্ন দেখি—একদিন কুড়িগ্রাম হয়ে উঠবে একটি সুন্দর, উন্নত এবং আত্মনির্ভরশীল জেলা।”

তিনি আরও বলেন, “আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সেই স্বপ্নপূরণের পথে নিজেকে নিবেদিত রাখতে চাই। দল-মতের ঊর্ধ্বে উঠে আমাদের সবার অঙ্গীকার হোক—সবার আগে কুড়িগ্রাম।”

আতিক মুজাহিদের এই বক্তব্য কুড়িগ্রামের উন্নয়ন ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। দীর্ঘদিন ধরেই ভুটান অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ থাকলেও বাস্তবায়ন কার্যক্রম ধীরগতির কারণে স্থানীয় পর্যায়ে উদ্বেগ বিরাজ করছে।

উল্লেখ্য, ভুটান সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি সমঝোতা অনুযায়ী কুড়িগ্রামের ধরলা ব্রীজ সংলগ্ন এলাকায় ভুটান অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা পূর্ণ বাস্তবায়ন হলে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park