1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস ছাত্তার সরদারের মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস ছাত্তার সরদারের মৃত্যু

বাগমারা রাজশাহী প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২২০ বার পঠিত

বাগমারা রাজশাহী প্রতিনিধি:-

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস ছাত্তার সরদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভারপ্রাপ্ত অধ্যক্ষের মৃত্যুতে প্রতিষ্ঠানসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শুক্রবার দিবাগত রাত ১ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শনিবার দুপুরে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
মরহুম অধ্যক্ষ আব্দুস ছাত্তার সরদারের বাড়ি উপজেলার গনিপুর ইউনিয়নের আক্কেলপুর গ্রামে।

মৃত্যুকালে স্ত্রী- সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। চলতি বছরের অক্টোবর মাসে চাকরি থেকে অবসরে যেতেন তিনি। সদা হাস্যজ্জ্বল মানুষ ছিলেন আব্দুস সাত্তার সরদার।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ পরিবার।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরহুম আব্দুস সাত্তার সরদারের জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডি, এম জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক মন্ডলী, পরিবারের লোকজন, নিকট আত্মীয় সহ বিভিন্ন এলাকার সুধিমন্ডলী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park