1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বোয়ালখালী বিসমিল্লাহ ফ্যাক্টরিতে চুরি করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু ৩ কর্মকর্তা আটক। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বোয়ালখালী বিসমিল্লাহ ফ্যাক্টরিতে চুরি করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু ৩ কর্মকর্তা আটক।

এম,মছিবুর রহমান বাবুল  জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩৪ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল 
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রামের বোয়ালখালীতে বিসমিল্লাহ ফেব্রিক্স ফ্যাক্টরিতে চুরি করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

গতকাল(২৪ মে,) রবিবার উপজেলার শাকপুরা মিলিটারি পুলের পাশে বিসমিল্লাহ নামে ফেব্রিক্স ফ্যাক্টরীতে ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় ও ঠিকানা এখনো জানা যায়নি।

অভিযোগ রয়েছে, ফ্যাক্টরিতে প্রবেশের পর ওই ব্যক্তিকে আটক করে সিকিউরিটি শ্রমিক মিলে মারধর করা হয়।পরে আহত অবস্থায় তার হাত-পা বেঁধে রাখা হয় এবং তাকে কোনো প্রকার প্রাথমিক চিকিৎসা পর্যন্ত দেওয়া হয়নি।

ঘটনাটি ভোর রাতে ঘটলেও দীর্ঘ সময় পর দুপুর সাড়ে ১২টার দিকে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ বিসমিল্লাহ ফেব্রিক্স ফ্যাক্টরির ম্যানেজার এইচ এম মোশাররফসহ তিন কর্মকর্তাকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park