1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,
বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কচুয়া লিটল ফ্লাওয়ার প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া ৪,৫,৬ নং ওয়ার্ড বিএনপি এবং কালিয়া ইউনিয়নের অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় কালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব সিকদার বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাছেদ মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি তানভীর আহমেদ শহীদ, স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস এম খোকন সিকদার প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park