1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
​বেলকুচিতে ১১ দলীয় জোটের লং মার্চ উপলক্ষে ইউএনও ও থানায় জামায়াতের অনুলিপি প্রদান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

​বেলকুচিতে ১১ দলীয় জোটের লং মার্চ উপলক্ষে ইউএনও ও থানায় জামায়াতের অনুলিপি প্রদান

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯৩ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার ১১ দলীয় জোট ঘোষিত ‘ঢাকা টু রংপুর লং মার্চ’ সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষথেকে উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামানের নিকট অনুলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এসংক্রান্ত একটি লিখিত আবেদনপত্র প্রদান করা হয়।

সিরাজগঞ্জের হাটিকুমরুল পথ সভায় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের নির্বিঘ্নে অংশগ্রহণ নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেণ বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলা শাখা।

​চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত লং মার্চ ও সিরাজগঞ্জ হাটিকুমরুলের পথ সভায় বেলকুচি উপজেলার নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার এবং থানা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা একান্ত প্রয়োজন। জনসভা সফল করতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

​এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা আবুল হাশেম সরকার, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, অফিস সেক্রেটারি মাওলানা আবুল হোসেন ভূঁইয়া, বেলকুচি উপজেলা শিবির সভাপতি আরিয়ান ইসমাইল, এনসিপি প্রতিনিধি জাতীয় যুবশক্তির সিরাজগঞ্জ জেলা সদস্য সচিব মুসা হাসেমী, বেলকুচি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শরিফুল ইসলাম শরিফ, আলীম রব্বানী সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট এই অনুলিপি ও আবেদনপত্র হস্তান্তর করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park