1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে শহীদ জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বেলকুচিতে শহীদ জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

আল-আমিন হোসেন, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২২১ বার পঠিত

আল-আমিন হোসেন, স্টাফ রিপোর্টার:

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিএনপির বিরুদ্ধে চলমান অপপ্রচার এবং দেশের আইন-শৃঙ্খলার অবনতিরও তীব্র প্রতিবাদ জানানো হয়।

বিক্ষোভ মিছিলটি কলেজ মোড় কড়িতলা থেকে শুরু হয়ে চালা দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া।

সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক পৌর আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক,উপজেলা বি এন পির সাবেক সদস্য সচিব বনি আমিন, আকছেদ আলী প্রাং, সাংবাদিক রেজাউল করিম ও মনোয়ার চৌধুরী বাবু প্রমুখ।

বক্তারা অবিলম্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park