
বুড়িমারীতে বিজিবির হাতে ভারতীয় অবৈধ মালামাল লরীসহ ড্রাইভার আটক
আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের বুড়িমারীতে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর বুড়িমারী বিওপির টহল কমান্ডার সুবেঃ মোঃ আবুল কাশেম এর নেতৃত্বে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪২/১ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িমারী আইসিপিতে ১৪ ডিসেম্বর শনিবার বিকেলে আটক করা হয়।
জব্দকৃত মালামাল হল, মদ ০১ বোতল, স্ক্রীন শাহীন ক্রীম- ৩৯০ পিচ, শীসা তেল ১৬ পিচ, পোকো মোবাইল ০১ টি, ভারতীয় সীম ০১ টি, ভারতীয় মুদ্রা ১১৯০ রুপি, সৌদি মুদ্রা ০৫ রিয়াল, ভারতীয় পাথর ভর্তি ০১ টি লরী। ফিরোজ রহমান(৩৫), নামে লরী চালককে আটক করা হয়। ফিরোজ আলম ভারতের কুচবিহার জেলার চ্যাংড়াবান্ধা থানার ১৫৪ নগর চ্যাংড়াবান্ধার মৃত ইয়াকুব রহমানের ছেলে।
সর্বমোট আটককৃত পন্যের মূল্য ১,৪৫,২৩৫ টাকা। মালামাল সহ আসামীকে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার বলেন আজ রবিবার ১৫ ডিসেম্বর সকালে আটককৃত লরীর ড্রাইভার আসামী ফিরোজ রহমানকে লালমনিরহাট জেল হাজতে প্রেরন করা হয়।