1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষ্যে মহেশখালীতে র‍্যালি ও আলোচনা সভা  - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষ্যে মহেশখালীতে র‍্যালি ও আলোচনা সভা 

সুমন চন্দ্র দে
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৬৭ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: 

“সংঘবদ্ধ অপরাধ মানব পাচার, বন্ধ হোক শোষনের অনাচার” – এ প্রতিপাদ্যকে ধারন করে “বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস” উপলক্ষ্যে মহেশখালীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি’র আয়োজনে ৩০ জুলাই(বুধবার) সকালে দিবসটি উপলক্ষ্যে মহেশখালী উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‍্যালি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্ল্যাহ্। এসময় উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান,  ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শামসুল আলম, মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহেদ মন্নান,  বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি’র ফিল্ড ফেসিলিটেটর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মহিউদ্দিন, শিক্ষক ও সাংবাদিক আমিনুল হক, ছোটমহেশখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লুৎফুন্নেছা, আলোকিত নারী তসলিমা আক্তার মুন্নী সহ অন্যান্যরা দিবসটির প্রতিপাদ্য বিষয় নিয়ে বক্তব্য পেশ করেন।

বক্তারা বলেন, মানব পাচারকারীরা সংখ্যায় কম হলেও সংগঠিত। পক্ষান্তরে সাধারণ মানুষ বিষয়টি নিয়ে উদাসিন। সে কারণে পাচার প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। মানব পাচার করতে হলে সাধারণ মানুষকেও সুসংগঠিত হতে হবে।

বক্তারা আরো বলেন, মানব পাচারের বিরুদ্ধে লড়াই করতে হবে সহযোগিতা, সচেতনতা ও দক্ষতার ভিত্তিতে। যার যেখানে সক্ষমতা রয়েছে সেটাকে কাজে লাগাতে হবে। কারণ সরকারের একার পক্ষে বৈশ্বিক এই অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব না। এজন্য প্রয়োজন সবার সচেতনতা বৃদ্ধি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park