1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিশিষ্ট কলামিস্ট, লেখক, গবেষক ও সাংবাদিক সায়েক এম রহমানের স্বদেশ আগমন উপলক্ষে জগন্নাথপুর প্রেসক্লাবের সংবর্ধনা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বিশিষ্ট কলামিস্ট, লেখক, গবেষক ও সাংবাদিক সায়েক এম রহমানের স্বদেশ আগমন উপলক্ষে জগন্নাথপুর প্রেসক্লাবের সংবর্ধনা

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশিষ্ট কলামিস্ট, লেখক, গবেষক ও সাংবাদিক জগন্নাথপুরের কৃতিসন্তান যুক্তরাজ্য প্রবাসী সায়েক এম রহমানের স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান  অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধা ৭টায় জগন্নাথপুর প্রেসক্লাবে সাংবাদিকদের  আয়োজনে জগন্নাথপুর প্রেসক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তাজ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও সানুয়ার হোসেন সুনুর পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সায়েক এম রহমান, কেশবপুর এডুকেশন ট্রাস্টের সভাপতি বশির মিয়া, বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি এম এ কাদির। স্বাগত৷ বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সুনু আরও বক্তব্য দেন, সাংবাদিক গোলাম সারওয়ার, আল আমিন,জামাল উদ্দিন বেলাল, ইকবাল হোসেন, কবি সালা উদ্দিন মিটু, জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই প্রমুখ। বক্তারা বলেন, “আজকের সংবর্ধিত অতিথি সায়েক এম রহমান জগন্নাথপুর উপজেলার মানুষের কাছে একজন সমাজসেবী হিসেবে পরিচিত। সংবর্ধিত অতিথির বক্তব্যে সায়েক এম রহমান বলেন, “আমাকে এভাবে সম্মান দেওয়ার জন্য আমি জগন্নাথপুর প্রেসক্লাবের সকল সদস্য ও সাংবাদিক  নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমি প্রবাসে থাকলেও আমার হৃদয় জন্ম মাটিতে পরে থাকে। আজকে সবার সাথে মিলিত হতে পেরে আমি খুবই আনন্দিত।” সম্ভর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করেন প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক মাছুম আহমদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park