1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে পুনরায় উচ্ছেদ অভিযানে উদ্ধার হলো সরকারি জমি, জরিমানা ২ হাজার টাকা‌। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিরামপুরে পুনরায় উচ্ছেদ অভিযানে উদ্ধার হলো সরকারি জমি, জরিমানা ২ হাজার টাকা‌।

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৬২ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়ন ভূমি অফিসের বেদখল হওয়া সরকারি জমি পুনরুদ্ধারে স্থানীয় প্রশাসন পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। অবৈধ দখলমুক্ত করে সরকারি সম্পত্তি রক্ষা এবং ইউনিয়ন ভূমি অফিসের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করাই ছিল এ অভিযানের মূল উদ্দেশ্য।

মঙ্গলবার (১৬ জুন) বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিনের নেতৃত্বে বিরামপুর থানা পুলিশের সদস্য ও গ্রাম পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন প্রায় ১ একর ৩৬ শতাংশ সরকারি জমিতে পুনরায় নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমি উদ্ধার করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, এর আগে একই স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও পরবর্তীতে পুনরায় সেখানে স্থাপনা নির্মাণ করা হয়। এ কারণে প্রশাসন আবারও অভিযান চালিয়ে জমিটি দখলমুক্ত করে। এ সময় এক দখলদারকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই দিনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমিতেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় আড়াই শতক সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণ করে জমি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একই এলাকায় অভিযান পরিচালনা করে ১ একর ৩৬ শতাংশ সরকারি জমি উদ্ধার করেছিলেন। তবে পরবর্তীতে পুনরায় দখলচেষ্টার ঘটনায় প্রশাসন আবারও কঠোর অবস্থান নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সরকারি সম্পত্তি রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে কোনো ধরনের অবৈধ দখলদারিত্ব বরদাশত করা হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park