1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ফিজুল - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ফিজুল

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:

জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উপজেলা ও পৌর বিএনপি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পল্লবী মোড়ে গিয়ে শেষ হয়।

পরে পল্লবী মোড়ে পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এম.পি (দিনাজপুর-৬)। তিনি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেওয়ার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি তোসাদ্দেক হোসেন তোসা, কমর সেলিম, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল ইসলাম মামুন, সহ-সভাপতি দবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মঞ্জুর ইলাহী চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক নুর ইসলামসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনৈতিক অঙ্গনে চমক সৃষ্টি করেন জাতীয় পার্টির নেতা ও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ফিজুল।

বিরামপুর উপজেলার ৭ নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জাতীয় পার্টির বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিজুল জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগদান করেন।

আলোচনা সভা শেষে তিনি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বিএনপিতে যোগ দেন। এ সময় মন্ত্রী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জাতীয় পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যানের বিএনপিতে যোগদানের বিষয়টি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park