1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী: সাবেক এমপি হাবিব। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী: সাবেক এমপি হাবিব।

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ

৩০ শে ডিসেম্বর সোমবার
আরিফ মাহমুদ, কলারোয়া: বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী। আমরা জনগণের সেবার জন্য রাজনীতি করি। জনগণের কল্যাণে জনগণের পাশে থাকি।’
শুভ বড়দিন উপলক্ষে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়েকটি মিশনে খ্রিস্টান ধর্মাবলীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘দল-মত-ধর্ম নির্বিশেষে একে অপরের পাশে থাকি। কোন সংখ্যাগুরু-সংখ্যালঘু বুঝি না; আমরা মানুষ আমরা বাংলাদেশি। শান্তি ও সৌহার্দ্য পরিবেশে আমরা বসবাস করি। কোন অপশক্তি অশান্তি-অপ্রীতিকর পরিবেশের পায়তারা করলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।’
পরে বিএনপি আয়োজিত এক পথসভায়ও যোগ দেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা।

কলারোয়ার উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুরে, কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদহে, দেয়াড়া ইউনিয়নের খোরদোয়, যুগিখালি ইউনিয়নের যুগীখালী-কামারালি মিশনে ও জয়নগর ইউনিয়নের জয়নগর মিশনে বড়দিন উপলক্ষে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং যুগিখালী ইউনিয়নে পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, বিএনপি নেতা কুশোডাঙ্গার সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দেয়াড়ার সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, যুগিখালীর সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, সোনাবাড়িয়ার সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি আখলাকুর রহমান শেলী, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, যুগ্ম সম্পাদক শওকত হোসেন, হেলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রভাষক শাহাদাত হোসেন, কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, দেয়াড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান, যুগিখালি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফজলু মোল্লা, জয়নগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল মজিদ, আবু সিদ্দিক, বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সামাদ, শাহীন, মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, সহ তথ্য গবেষণা সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সনজু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাবেক ছাত্রদল নেতা আরিফুর রহমান রঞ্জু, খালেদ মনজুর রোমেল, শেখ ফরহাদ হোসেন তপু, যুবদল নেতা আবু জাফর, বিএম আফজাল হোসেন পলাশ, রাফি, খোকন, আলতাফ, আব্দুল কুদ্দুস, কৃষক দল আহ্বায়ক মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, মোতাহার হোসেন বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুস সালাম দিলু, ছাত্রদল নেতা সাজু, সোহেলসহ সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিসুর রহমান, সাংবাদিক সানবীম করিম সিয়াম, দেবাশীষ চক্রবর্তী বাবু এবং জয়নগর ক্যাথলিক মিশনের ফাদার যোগেন গাইন, ম্যানুয়েল মন্ডলসহ সংশ্লিষ্ট ক্যাথলিক চার্চের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park