
বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন।
মো: জাকারিয়া হোসেন
শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে “বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল শহীদদের বিনম্র শ্রদ্ধা জানান হয়েছে।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বিনম্র শ্রদ্ধা জাতির সূর্য সন্তানদের প্রতি।
শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান শিক্ষক বলেন, ১৪ ডিসেম্বর, ১৯৭১ মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে চিরতরে মেধাশুন্য করার লক্ষ্যে বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদদের সুপরিকল্পিত ভাবে হত্যা করেছিল। তবে বাঙালি জাতিকে চিরতরে মেধাশুন্য করার তাদের সে প্রয়াস ব্যর্থ করে বাংলাদেশ আজ পৃথিবীর ইতিহাসে বৈষম্যহীন এক স্বয়ং সম্পূর্ণ জাতি হিসেবে স্থান করে নিয়েছে।
উপস্থিত ছিলেন অত্র বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব শিম্মি উজ জাহান।
উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক, অফিস সহায়ক ও শিক্ষার্থীগন।