1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের ৩ তলা ভবন উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের ৩ তলা ভবন উদ্বোধন

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৯০ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর বাঘা উপজেলায় সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ আজিজ বৃদ্ধা নিকতনের নবনির্মিত তিনতলা ভবনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় খুলনার সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের কো- অর্ডিনেটর শামছুল আলম এর উদ্বোধন করেন।

এতে সভাপতিত্ব করেন সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ- আজিজ বৃদ্ধা নিকতনের সভাপতি সাইদুর রহমান। জানা যায়, খুলনার সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক ২৫০ জনের থাকার ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৪৫ লক্ষ ৬৬ টাকা। সেখানে এতিম অসহায় শিশু ও বৃদ্ধরা নিরাপদে বসবাস করতে পারবেন । প্রতি তলায় দুই প্বার্শে ওয়াস রুমসহ নামাজের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহ কো- অর্ডিনেটর মসলেম আলী ফকির। বক্তব্য রাখেন সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ আজিজ বৃদ্ধা নিকতনের সাধারণ সম্পাদক আল মাহমুদ কমল, তত্বাবধায়ক শাহদৌলা আল মুনসুর, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা প্রমুখ।

উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক সামশুদ্দিন সমেশ ডাক্তার এর সহধর্মিণী মেহেরুন্নেছা, গড়গড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক মাসুদ করিম টিপ, বাঘা প্রেস ক্লাবের সদস্য আমানুল হক আমান, আসলাম আলী, গোলাম তোফাজ্জল কবীর মিলন, আব্দুল হামিদ মিঞা, ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার তানজির রহমান, মেডিকেল রেজিস্ট্রার আল আমিন, আরিফ হোসেন, স্বেচ্ছাসেবক শাকের ইসলাম প্রমুখ।

শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আল মামুন। ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর শামসুল আলম জানান, চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে। দুইজন এমবিবিএস চিকিৎসক চিকিৎসা দিবেন। প্রতিদিন সম্ভব না হলেও সপ্তাহে অন্তত তিনদিন স্থানীয় লোকজন চিকিৎসা সেবা নিতে পারবেন। তাদেরকে ঔষধ দেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে মৃত্যু শয্যায় শায়িত, সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ আজিজ বৃদ্ধা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক সামশুদ্দিন সমেশ ডাক্তার। প্রতিষ্ঠানটি গড়তে গিয়ে নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। তবুও হাল না ছেড়ে স্ত্রীর ও বিশিষ্টজনদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি গড়ে তুলতে সক্ষম হয়েছেন। সেখানে ঠাই পেয়েছে এতিম ও সুবিধা বঞ্চিত ১২৩জন শিশু এবং ৪৪জধ বয়োবৃদ্ধরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park