1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাঘায় বাসচাপায় আহত জাহেদুল রামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বাঘায় বাসচাপায় আহত জাহেদুল রামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

 

রাজশাহীর বাঘায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত জাহেদুল ইসলাম (২৭) চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) মারা গেছেন। সোমবার (১৯ মে) বিকেল ৫টার দিকে রামেকের আইসিইউতে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন নিহতের মামাতো ভাই রায়হান।

দুর্ঘটনায় আহত জাহেদুলের অন্তঃসত্ত্বা স্ত্রী জেসমিন আক্তার (২৪) ও তাদের পাঁচ বছর বয়সী কন্যা উম্মে তুরাইফা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার সময় তুরাইফাকে স্কুলে পৌঁছে দিতে একই মোটরসাইকেলে স্ত্রীসহ যাচ্ছিলেন জাহেদুল।

সোমবার সকাল পৌনে ৯টার দিকে বাঘা পৌরসভার বানিয়াপাড়া এলাকায় বাঘা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুপার সনি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের মোটরসাইকেলের। এতে তিনজনই গুরুতর আহত হন। জাহেদুল ও তার মেয়ের ডান পায়ের হাঁটুর উপরের অংশ থেকে নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। জেসমিন আক্তার ডান হাত ভেঙে গুরুতর আহত হন।

তাদের তাৎক্ষণিকভাবে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে আশঙ্কাজনক অবস্থায় রামেকে স্থানান্তর করা হয়। জাহেদুলের শ্যালক আবিদ হাসান জানান, জেসমিন আক্তার রামেকের অর্থোপেডিক ওয়ার্ডে এবং উম্মে তুরাইফা শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। জাহেদুল ইসলাম পেশায় হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান জানান, ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। বাস ও মোটরসাইকেল থানায় হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park