1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাঘায় পদ্মায় ডুবে এক স্কুল ছাত্র নিখোঁজ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বাঘায় পদ্মায় ডুবে এক স্কুল ছাত্র নিখোঁজ

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৭৪ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর বাঘায় জয়নাল কাজী (১৮) নামে এক স্কুল ছাত্র পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টায় পলাশি ফতেপুর পদ্মা নদীতে এ ঘটনা ঘটেছে। জয়নাল কাজী চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও পলাশি ফতেপুর চরের ইউনুস কাজীর ছেলে।

জানা গেছে, শুক্রবার সকালে জয়নাল কাজী ও তার দুই বন্ধু শাহাদত হোসেন (২০) এবং রাকিব হোসেন (১৭) পলাশি ফতেপুর পদ্মা নদীর ক্যানেল সাঁতরে পার হয়ে বাবার কাছে খাবার নিয়ে যাচ্ছিল। শাহাদত ও রাকিব কিনারে উঠলেও জয়নাল প্রচন্ড স্রোতের কারনে ডুবে নিখোঁজ হয়। স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। বিকেল ৫টায় উদ্ধার করতে পারেনি তারা।

এ বিষয়ে জয়নাল কাজীর পিতা ইউনুস কাজী বলেন, আমি পদ্মা নদীতে মাছ ধরছিলাম। স্কুল ছুটির কারনে ছেলে আমার কাছে ক্যানেল নদী সাঁতরে খাবার নিয়ে আসছিল। প্রচন্ড স্রোতের কারনে কিনারে উঠতে পারেনি। ছেলে এখনো নিঁখোজ রয়েছে।

এ বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিন লিডার আবদুর রাজ্জাক বলেন, অতি স্রোতের কারনে দীর্ঘ সময় অভিযান চালিয়ে তাকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উদ্ধার করা যায়নি।

চারঘাট নৌ-পুলিশের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও উদ্ধার করতে পারেনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park