1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাঘায় আনিসুর রহমানের খুনি গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বাঘায় আনিসুর রহমানের খুনি গ্রেপ্তার

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহী জেলার বাঘা থানা পুলিশ কর্তৃক আনিসুর রহমান কে খুনের সাথে জড়িত প্রধান আসামি রায়হান আলী (৩৫) গ্রেপ্তার হয়েছে।

অভিযুক্ত রায়হান আলী রাজশাহী জেলার বাঘা থানার মনিগ্রামের মৃত সাদেক আলীর পূত্র। নিহত আনিসুর রহমান একউ উপজেলার তুলশিপুর গ্রামের মৃত শামসুল মোল্লার ছেলে।

ঘটনাসূত্রে জানা যায়, বাক প্রতিবন্দ্বী আনিসুর রহমান (৪৪) গত ২২ নভেম্বর ২০২৪ খ্রি. বিকাল ৪:০০ টায় বাড়ি থেকে বের হয়ে ঘরে না ফিরলে পরদিন সকাল ৮:৩০ টায় পরিবারের সদস্যগণ বাঘার মনিগ্রামের বজলু মাস্টারের আমবাগানে তার জবাইকৃত লাশের সন্ধান পান। নিহতের ভায়রা ভাই রায়হান আলী হত্যার খবরটি পুলিশকে জানায়।

সংবাদ প্রাপ্তির দ্রুততম সময়ের মধ্যে খুনের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ক্রাইমসিন পর্যালোচনা করে। মৃত্যুর রহস্য উৎঘাটনে ঘটনার সাথে সম্পৃক্ত সব বিষয় পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়। তবে রহস্যের জট কোনো ভাবেই আবৃত হয় না। ক্লুলেস খুনের ঘটনায় আসামি থেকে যায় অধরা।
মৃতের স্ত্রী পারভিন বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তবে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খায়রুল আলম, চারঘাট সার্কেল এএসপি প্রণব কুমার ও মামলার তদন্তকারী কর্মকর্তা বজলুর রশীদ প্রথাগত উপায়ে রায়হান আলীকে জিজ্ঞাসাবাদে অভিযুক্তের কথাবার্তায় অসংলগ্নতা ধরে এগিয়ে যেতেই রহস্যের উন্মীলন হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রায়হান আলী স্বীকার করে আনিসুর খুনের ঘটনায় সে নিজেই পরিকল্পনাকারী ও সেই হত্যাকারী।

এরপরই পুলিশ অভিযুক্ত রায়হান আলীকে গত ২৪ নভেম্বর ২০২৪ খ্রি. গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। আনিসুর খুনের ঘটনায় রায়হান আলী স্বত:প্রণোদিত হয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

গত চারমাস পূর্বে রাজশাহীর বাঘার গাক নামের একটি বেসরকারি সংস্থা হতে নিহত আনিসুর ও তার স্ত্রী পারভিন বেগমের নামে অভিযুক্ত রায়হান নব্বই হাজার টাকার ঋণ নিয়ে তা শোধ করতে চরম মানসিক চাপের মধ্যে পড়ে। এরমধ্যে অতিশয় দারিদ্র্যে আনিসুরের স্ত্রী পারভিন অভিযুক্তের নিকট পাঁচ হাজার টাকা ধার চাইলে সে আরও হতাশায় নিমজ্জিত হয়।

অভিযুক্ত মনে করেছিল যৌথভাবে ঋণ গ্রহণকারী দুইজনের মধ্যে একজন মৃত্যুকরণ করলে সেই ঋণ পরিশোধ করতে হয় না। এমন গুজবে বশবর্তী হয়ে রায়হান আলী বাঘা বাজার হতে একটি চাকু ক্রয় করে ভায়রা ভাই আনিসুর রহমানকে হত্যার পরিকল্পনা করে। সে অনুযায়ী গত ২২ নভেম্বর ২০২৪ খ্রি. রায়হান আলী বজলু মাস্টারের আমবাগানে আনিসুর রহমান ঠান্ডামাথায় খুন করে লাশ ফেলে তার নিজ বাড়িতে অবস্থান করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park