1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাঘায় আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বাঘায় আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ বার পঠিত

 

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

 

রাজশাহীর বাঘায় সামাজিক মান বৃদ্ধির লক্ষ্যে গ্রাম ভিত্তিক আনসার ভিডিপি’র ১০ দিনের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার (২৩-০৯-২৪) উপজেলার বাজুবাঘা ইউনিয়ন পরিষদ (চন্ডিপুর) হল রুমে উদ্বোধনীর মধ্য দিয়ে ১০ দিন ব্যাপি আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

 

উদ্বোধনী দিনে নৈতিকতা, শিষ্টাচার, সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার নিমিত্তে নৈতিকতা ও শিষ্টাচারের প্রভাব, নাগরিকের ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক জীবনে উত্তম চর্চার প্রভাব বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন, অতিথি প্রশিক্ষক, শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক আবু হানিফ মিঞা।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজন কুমার। ধারাবাহিক ভাবে প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন কোম্পানি কমান্ডার আবদুস সাত্তার, প্রশিক্ষিকা মাহফুজা খানমসহ বাজুবাঘা ইউনিয়নের দলনেতা বজলু ও দলনেত্রী নূরজাহান।

 

অনুষ্ঠিত প্রশিক্ষণে বাজুবাঘা ইউনিয়নের ২৯ জন পুরুষ ও ২৯ জন নারী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park