1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারার প্রধান শিক্ষকের পদত্যাগ ও বিচার দাবিতে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বাগমারার প্রধান শিক্ষকের পদত্যাগ ও বিচার দাবিতে মানববন্ধন

বাগমারা প্রতিনিধি,রাজশাহী
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৮৪ বার পঠিত


বাগমারা প্রতিনিধি,রাজশাহী

রাজশাহীর বাগমারা উপজেলার বাইগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি,পেশী শক্তির প্রভাব ও লক্ষ লক্ষ টাকার নিয়োগ বানিজ্যের প্রতিবাদে প্রধান শিক্ষকের পদত্যাগ ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
জানা গেছে, উপজেলার বাঁইগাছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুকবুল হোসেন এর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অত্যাচারের প্রতিবাদে তার পদত্যাগ ও বিচার দাবিতে বিদ্যালয়ের প্রধান ফটকে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীর ও অভিভাবক সমাজ একাত্মা ঘোষণা করেন। পরে বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। বর্তমানে ওই বিদ্যালয়ে পাঠদান কর্মসূচি বন্ধ রয়েছে। এ সময় অন্যান্য শিক্ষকগণ উপস্থিত থাকলেও প্রধান শিক্ষক মুকবুল হোসেন অনুপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্র/ছাত্রী অভিভাবক সহকারী অধ্যাপক আঃ মতিন,সাহাবুল হক,নাজমুল ইসলাম,হাবিবুর রহমান,শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার,রয়েল রানা,আজমল হোসেন,টিপু সুলতান,জাহাঙ্গীর আলম,রহিদুল ইসলাম,নাইমুর রহমান।ছাত্র/ছাত্রী হাসিবুল ইসলাম,কেবা ফারিহা হিসু,নাজনীন আক্তার, শিমুল প্রমূখ।
এ ব্যাপারে প্রধান শিক্ষক মুকবুল হোসেন বলেন, আমি কোন দুর্নীতি করিনি।আমি ছুটিতে রয়েছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুক্তাদির আহম্মদ বলেন, বিষয়টি আমার জানা নেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park