1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বাগমারায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

বাগমারা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮১ বার পঠিত

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে বস্তা ভর্তি দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের মূল ফটকের নিচে পরিত্যক্ত স্থানে এগুলো সনাক্ত করেন র‍্যাবের সদস্যরা।

খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ও র‍্যাব ৫ রাজশাহীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় টিনের চালার নিচে পরিত্যক্ত ঘরে একটি প্লাস্টিকের বস্তায় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও ওই বস্তার পাশেই একটি প্লাস্টিকের ব্যাগে কালো পলিথিনে মোড়ানো বেশ কয়েকটি ককটেল উদ্ধার করে। পরবর্তীতে ককটেল গুলো নিষ্ক্রিয় করার জন্যে পানি ভর্তি বালতিতে রাখা হয়।

তবে কে বা কারা এগুলো রেখেছে এটি জানা যায়নি। স্থানীয়রা বলছেন, গত পাঁচ আগস্ট ক্যাডার বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে ভবানীগঞ্জ বাজারে তাণ্ডব চালায়। সারাদেশে যৌথ বাহিনীর অভিযান চলছে।এই সুযোগে বাহিনী সদস্যরা বস্তা ভর্তি দেশীয় অস্ত্র এবং ব্যাগে করে ককটেল ফেলে রেখে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত র‍্যাবের যে বোম ডিসপোজাল ইউনিট রয়েছে তারা আসলেই ককটেল গুলো নিষ্ক্রিয় করা হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

ঘটনাস্থল পরিদর্শন করেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম তৌহিদ সহ তদন্ত অফিসার। সেই সাথে র‍্যাবের অফিসার রয়েছে ঘটনাস্থলে।

উক্ত অভিযানে ২৪ টি দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে যার পরিমাণ এখনও জানা যায়নি।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, এটি আসলে কে বা কাহারা রেখেছে সেটি বলা সম্ভব হচ্ছে না। তবে যেই রাখুক তদন্ত সাপেক্ষে তাকে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park