1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারায় মোহনগঞ্জ হাইস্কুল মাঠে জমে উঠেছে কোরবানীর পশুর হাট। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বাগমারায় মোহনগঞ্জ হাইস্কুল মাঠে জমে উঠেছে কোরবানীর পশুর হাট।

মোঃ আতাউর রহমান বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

মোঃ আতাউর রহমান
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:-

রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়ন এর মোহনগঞ্জ-মাদারিগঞ্জ ঐতিহ্যবাহী পশুর হাট এবার বসেছে মোহনগঞ্জ হাই স্কুল মাঠে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুর থেকেই হাটজুড়ে দেখা যায় ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়। দূর-দূরান্ত থেকে গরু ও ছাগল নিয়ে হাটে আসেন খামারিরা ও ব্যবসায়ীরা।

মোহনগঞ্জ হাই স্কুল মাঠজুড়ে সারিবদ্ধভাবে রাখা হয় বিভিন্ন আকারের গরু ও ছাগল। হাটজুড়ে ছিল কোরবানির পশুর হাঁকডাক, দরদাম আর মানুষের ব্যস্ত উপস্থিতি। ছোট, মাঝারি ও বড় আকারের পশুর পাশাপাশি দেশীয় জাতের গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
হাটে আসা অনেক ক্রেতা জানান, কোরবানির জন্য ভালো ও স্বাস্থ্যসম্মত পশু কিনতেই তারা এই ঐতিহ্যবাহী হাটে এসেছেন। অন্যদিকে বিক্রেতারাও ভালো দামের আশায় সকাল থেকেই পশু নিয়ে অবস্থান নেন মাঠজুড়ে।

হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। পাশাপাশি যানজট ও অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।

এছাড়াও পশু পরিবহনের প্রয়োজনীয় কাগজপত্র ও ছাড়পত্র যাচাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে বেচাকেনা হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ক্রেতা-বিক্রেতারা।
স্থানীয়দের ধারণা, ঈদ যত ঘনিয়ে আসবে, মোহনগঞ্জ হাই স্কুল মাঠে বসা এই ঐতিহ্যবাহী পশুর হাটে ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি আরও বাড়বে এবং জমে উঠবে কোরবানির পশুর কেনাবেচা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park