1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারায় মটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বাগমারায় মটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মোঃ আতাউর রহমান বাগমারা রাজশাহী প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

মোঃ আতাউর রহমান
বাগমারা রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় ব্যাটারী চালিত ভ্যানগাড়ীর সাথে বিপরীদ থেকে আসা মটরসাইকেলের সংঘর্ষে হাবিবুর রহমান (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে বলে জানা গেছে। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে হাবিবুর রহমান মটরসাইকেল নিয়ে নিজ বাড়ী বীরকয়া থেকে হাটমাধনগর বাজারে যাওয়ার পথে জোতিনগঞ্জ দীঘির পাড়ে বিপরীদ থেকে আসা ব্যাটারী চালিত ভ্যানগাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় মটরসাইকেল টালক হাবিবুর রহমান ছিটকে পড়ে আহত হয়। স্থানীয় লোকজন আহত হাবিবুর রহমানকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়ীত্ব প্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হাবিবুর রহমানের মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, নিহত হাবিবুর রহমানের পরিবার মামলা করতে রাজী না হওয়ায় থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park