1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারায় কোরআন দিবস উপলক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কোরআন বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বাগমারায় কোরআন দিবস উপলক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কোরআন বিতরণ

বাগমারা (রাজশাহী)প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৪৭৩ বার পঠিত

বাগমারা (রাজশাহী)প্রতিনিধি:-

রাজশাহীর বাগমারায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার উদ্যোগে ১১মে ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষ্যে সোমবার (১২মে) বেলা এগারোটার দিকে সাধারন শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কোরআন শরীফ বিতরন করা হয়েছে। এসময় একশজন শিক্ষার্থীকে কোরআন শরীফ দেয়া হয়।

এ উপলক্ষ্যে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-৪ বাগমারা আসনের আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডাক্তার আব্দুল বারী। এসময় বাগমারা উপজেলা (পূর্ব) সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা (পূর্ব) সভাপতি রুবেল আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার সেক্রেটারী অধ্যাপক অহিদুল ইসলাম।

ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি সাব্বির আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা অফিস সম্পাদক শামিম আহমেদ, বাগমারা (পূর্ব) সাধারন সম্পাদক নাদিম মোস্তফা, কলেজ সম্পাদক তানভীর আহমেদ, দাওয়া সম্পাদক আতিকুর রহমান, ছাত্রশিবির নেতা আব্দুল খালেক, ফয়সাল হাবিব প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park