1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারায় ইউএনও বাজার মনিটরিংয়ে ব্যবসায়ীর জরিমানা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বাগমারায় ইউএনও বাজার মনিটরিংয়ে ব্যবসায়ীর জরিমানা

আতাউর রহমান বাগমারা রাজশাহী প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৩০ বার পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে সারাদেশের ন্যায় রাজশাহীর বাগমারায় কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্য আদায় করছেন ক্রেতাদের কাছ থেকে। এমন অভিযোগে উপজেলার ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন এলাকা মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। বুধবার বিকেল ৩ টায় ভবানীগঞ্জ কাঁচা বাজার সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ভবানীগঞ্জ কলেজ মোড়ের আব্দুর রাজ্জাক নামের এক ব্যবসায়ীর ৫০০ টাকা জরিমনা আদায় করা হয়। কোন ব্যবসায়ী যেন পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা আদায় না করে সেই লক্ষ্যে তাদেরকে সতর্ক করা হয়। বিশেষ করে রমজানে কিছু ব্যবসায়ী অবৈধ ভাবে নিত্যপণ্যের মজুদ করে বাজারে সংকট সৃষ্টি করে। কেউ যেন পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না করে সে বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। সেই সাথে রাস্তায় যেন কোন দোকানপাট বসানো না হয় সে বিষয়েও ব্যবসায়ীদের সচেতন করেন। রাস্তায় দোকানপাট বসানোর কারণে যানজটের সৃষ্টি হয়ে থাকে। পাশাপাশি ভবানীগঞ্জের প্রাণকেন্দ্র জিরো পয়েন্টকে দ্রুত সময়ের মধ্যে ফাঁকা করারও কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাজার মনিটরিং শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনা মোতাবেক ব্যবসা পরিচালনা না করলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park