1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাকেরগঞ্জে ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বাকেরগঞ্জে ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

শফিকুল ইসলাম, বাকেরগঞ্জঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গভীর রাতে এলাকায় ডাকাত প্রবেশ করেছে জানিয়ে পাড়া ও মহল্লার মসজিদের মাইকে এলাকাবাসীকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টার পর থেকে বিভিন্ন এলাকার মসজিদ থেকে কিছুক্ষণ পরপরই এসব সতর্কবার্তা প্রচার করা হচ্ছে।

খবর শুনে রাতে ডাকাতি প্রতিরোধে বিভিন্ন এলাকার লোকজন লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে এসেছেন। এবং তারা বলেন ডাকাতদল Ak47 দিয়ে গুলে করতেছে তারা নাকি সর্বহারা দলের লোক।

এছাড়াও পৌর এলাকাসহ পাদ্রীশিবপুর ও রঙ্গশ্রী ইউনিয়নের একাধিক ব্যক্তির ব্যবহারিত ফেসবুক আইডি থেকে এলাকায় ডাকাত পড়েছে বলে সকলকে সতর্কের বার্তা জানিয়েছেন। এ নিয়ে বিভিন্ন এলাকা এখন আতঙ্ক বিরাজ করছে।

ডাকাত আগমনের সত্যতা জানতে বাকেরগঞ্জ থানায় যোগাযোগ করা হলে জানানো হয়েছে, কোনোস্থানেই থানা পুলিশ ডাকাতির সংবাদ পাননি বলে জানিয়েছেন।

বাকেরগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, আমি নিজেসহ পুলিশের টহল দল রাস্তায় রয়েছি। কোথাও ডাকাতির কোনো সংবাদের সত্যতা মেলেনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park