1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বরিশালে সড়ক দুর্ঘটনা: নিহত ৩ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বরিশালে সড়ক দুর্ঘটনা: নিহত ৩

শফিকুল ইসলাম, বাকেরগঞ্জঃ-
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

শফিকুল ইসলাম, বাকেরগঞ্জঃ-

বরিশালের বাকেরগঞ্জে শুক্রবার রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন সেনা সদস্যের স্ত্রী ও একজন কলেজ ছাত্র নিহত হয়েছে।
সুত্রে জানা যায়, ক্যান্টনমেন্টে ৪৪ বীর ইউনিটে কর্মরত ল্যাঃ কর্পোরাল মোঃ বুলবুল শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১০ টার দিকে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে সপরিবারে মোটরসাইকেল যোগে লেবুখালী ক্যান্টনমেন্ট বাজার থেকে বাসায় যাওয়ার পথে দুধলমৌ বাসস্ট্যান্ড সংলগ্ন সাইনবোর্ড নামক স্থানে পটুয়াখালী থেকে ঢাকাগামী সাকুরা পরিবহন সেনা সদস্যর মোটরসাইকেল পিছন থেকে ধাক্কা দেয় ।

ঘটনাস্থলে সেনা সদস্যর স্ত্রী হোসনে আরা (৩২) মারা যায়। স্থানীয়রা আহত সেনা সদস্য বুলবুল (৩৫) ও তার ছেলে আদিয়ানকে (২ বছর ৬ মাস) অবস্থায় উদ্ধার করে ইজি বাইক যোগে সিএমএইচ নিয়ে যায়।

সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে রাত ১১. ৪৫ টায় ঢাকা সিএমএইচ প্রেরণ করেন।

অপরদিকে শুক্রবার রাত ১১টার সময় উপজেলার দুধল জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী মো: ফয়সাল (১৮) চরামদ্দি ইউনিয়নের মাঝের ব্রিজ নামক স্থানে বাইক দূর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয়েছে।

এসময় ওই কলেজের আরও ২ জন ছাত্র মুশফিক ও রাকিব গুরুতর আহত হয়। তাদের দুইজনের অবস্থাও আশংকাজনক। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park