
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান নূরে হোসাইন আরিফ (৪৫) চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ট্রোক জনিত কারনে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন আরিফের বড় ভাই নূরে হাবিব তছলিম।
নূরে হোসাইন আরিফ বদরখালী ইউনিয়নের মরহুম হান্নান চেয়ারম্যান এর কনিষ্ঠ পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী এক কন্যা দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ এর মরদেহ চট্টগ্রাম থেকে রাতেই নিজ বাড়ীতে আনা হয়েছে। বর্তমানে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সবাই জমায়েত হচ্ছে।
আগামীকাল (১৬ জুলাই) বুধবার জোহরের নামাজের পর বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদে মরহুম নুরে হুসাইন আরিফের জানাজা অনুষ্ঠিত হবে।