1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বড়লেখা সীমান্তে আটক-১০ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বড়লেখা সীমান্তে আটক-১০

ইকবাল হোসেন রিংকু
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১০৫ বার পঠিত

ইকবাল হোসেন রিংকু
স্টাফ রিপোর্টার মৌলভীবাজার

মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্ত এলাকা থেকে ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৫ই জুলাই) সকালে উপজেলার নিউপাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার বাতামোড়াল নামক স্থান থেকে তাদের আটক করা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এদের বাংলাদেশে পুশ ইন করেছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে আটক ব্যক্তিদের মধ্যে তিন নারী ও সাতজন পুরুষ। বিজিবি সূত্রের বরাতে জানা গেছে, ভারত থেকে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করতে দেখে বিজিবির টহল দল তাদের আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা আনুমানিক ৬ মাস হতে ১ বছর আগে বিভিন্ন কাজের উদ্দেশ্যে সিলেট ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে আজ শনিবার ভারতের সীমান্তরক্ষী বিএসএফ তাদের বাংলাদেশে পুশ ইন করে। আটক ব্যক্তিরা সাতক্ষীরা, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা বলে জানা গেছে। বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই করে বড়লেখা থানায় হস্তান্তর করেন।
এঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park