1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ফেইসবুক পোস্ট কে কেন্দ্র করে সংবাদকর্মী কে প্রাণনাশের হুমকি অতপর নিরাপত্তা চেয়ে থানায় জিডি - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

ফেইসবুক পোস্ট কে কেন্দ্র করে সংবাদকর্মী কে প্রাণনাশের হুমকি অতপর নিরাপত্তা চেয়ে থানায় জিডি

আফাজ উদ্দিন ,জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২৫৬ বার পঠিত

আফাজ উদ্দিন ,জেলা প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে ফেইসবুক পোস্ট কে কেন্দ্র করে এক সংবাদকর্মী কে হুমকি ও অশ্লিল ভাষায় গালিগালাজ করে গোয়াইনঘাট থানার আসব আলি (আসক আলি)’র ছেলে লিয়াকত আলী আজাদ। যার স্থায়ী ঠিকানা কুনকিরি কান্দি,হাদারপার, গোয়াইনঘাট, সিলেট, বর্তমান ঠিকানা মুগদাপাড়া,রেলগেইট সংলগ্ন ঢাকা। উক্ত বিষয়ে প্রেক্ষিতে ২৭ আগস্ট সংবাদকর্মী রুবেল আহমেদ তার ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে গোয়াইনঘাট থানায় অফিসার ইনচার্জ বরাবর একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং ৭০৫, তারিখ ২৭/৮/২৪ ইং। তিনি তার ডায়েরিতে উল্লেখ করে বলেন তিনি একজন সাংবাদিক, সমাজকর্মী ও আইনমান্যকারী লোক। অনুমান ০৩ (তিন) বছর যাবৎ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় সংবাদ কর্মী হিসেবে কাজ করিয়া আসিতেছেন। বর্তমানে তিনি “জাতীয় দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ” পত্রিকার ব্যুরো চীফ, সিলেট রিজন-২, যাহার আইডি নং- ২৫৪৭ এবং “মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি। গত ২৬ আগস্ট বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় যৌথ বাহিনীর বিশেষ অভিযানের প্রেক্ষিতে অবৈধ পন্থায় ভারতীয় গরু পিকআপ ভ্যান গাড়ি যোগে হাদারপার হইতে সিলেট যাওয়ার পথে গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজের সম্মুখ হইতে পিকআপ ভ্যানসহ ভারতীয় গরু আটক করিয়া গোয়াইনঘাট থানায় নিয়া আসা হয়। তৎপ্রেক্ষিতে বিষয়টি সংবাদকর্মী রুবেল আহমেদ অবহিত হইয়া গোয়াইনঘাট থানায় গিয়ে বিস্তারিত ঘটনা জানিয়া তিনির ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার ০১৩০৮-২৪৮৭৮১ এর ফেইসবুক আইডি হতে অবৈধ ভারতীয় গরুসহ আটকৃত পিকআপ ভ্যান সংক্রান্তে বিস্তারিত তথ্য সংগ্রহক্রমে তিনি তার ফেইসবুক আইডি থেকে লিখিত বক্তব্য পোস্ট করেন। এরই ধারাবাহিকতায় উক্ত তারিখে রাত্র অনুমান ১২.০০ ঘটিকার সময় লিয়াকত আলী আজাদ (৪৫), পিতা- আসব আলী (আসক আলী), সাং- কুনকিরি কান্দি, ডাকঘর- হাদারপার, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, বর্তমান ঠিকানা- মুগদাপাড়া, রেলগেইট সংলগ্ন, ঢাকা এর ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার ০১৭১০-৮১১৭২৬ হইতে তার ব্যবহৃত উক্ত নাম্বারে যোগাযোগ করিয়া অশ্লীল ভাষায় গালিগালাজ করাসহ প্রাণে হত্যা করিয়া লাশ গুম করিবে বলিয়া হুমকি প্রদান করে। বিষয়টি তিনি তার আত্মীয় স্বজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গোয়াইনঘাট উপজেলার প্রেস ক্লাব, রিপোটার্স ক্লাবের সদস্যদেরকে অবহিত করেন। তিনি জানান লিয়াকত আলী আজাদ যেকোন সময় তাকেসহ তার পরিবারের সদস্যদেরকে প্রাণে হত্যা করিয়া লাশ গুম করার সম্ভাবনা বিদ্যমান। বর্তমানে তিনি সহ তিনির পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভূগিতেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park